1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে
35

কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে গতির পাল্লা দিতে গিয়ে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধুর একজন হলেন, জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও অন্যজন মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews