1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির // দুর্যোগপ্রবণ বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে দিবসের প্রতিপাদ্যের আলোকে জনগোষ্ঠীর সচেতনতা ও ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-প্রকৌশলী শুভঙ্কর মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় Bangladesh Fire Service and Civil Defence এবং Bangladesh Red Crescent Society-এর সদস্যরা অংশগ্রহণ করে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, আগুন লাগলে কীভাবে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা যায় এবং ভূমিকম্পের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত—এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ব্যাপক প্রচার-প্রচারণা, প্রশিক্ষণ এবং সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম; প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি; উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি এনজিও প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ প্রস্তুতি দিবসের এ ধরনের আয়োজন স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে দুর্যোগ মোকাবিলায় সবাইকে আরও প্রস্তুত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews