1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মোরেলগঞ্জে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // মারেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১০ টার দিকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে কলেজ চত্বরে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেন। মিছিলে তারা বলেন, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’।

ছাত্রগণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৭ আগষ্ট থেকে হাফিজুর রহমান কলেজে অনুপস্থিত রয়েছেন। ওইদিন তিনি অধ্যাপক ছবির আহমেদকে লিখতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে আর কলেজে ফেরেননি। কলেজটিতে ৩ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।

জানা গেছে, হাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কলেজেও তিনি দলীয় প্রভাব খাটাতেন বলে অভিযোগ ছাত্রদের।

এবিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ছবির আহমেদ বলেন, ছাত্ররা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews