1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

মোরেলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে
63

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোররাতে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন—বাগেরহাট জেলার চরগ্রাম এলাকার রশিদ শেখের ছেলে মতিউর রহমান (৪৫)।
আহতরা হলেন—ফকিরহাট থানার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে জনি (৩৮), বাগেরহাট জেলার ভাগা বাজার গ্রামের বজলু হাওলাদারের ছেলে মোঃ রুম্মান (৩৮), এবং ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পলাশ ও নয়নের গোয়ালঘর থেকে দুই দিন আগে চারটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার ভোররাতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৪০৩৩) নিয়ে সাতজন চোরচক্রের সদস্য আবারও গরু চুরি করতে আসে।

গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ সময় চারজনকে ধরে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। পরে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করেছে, যা এখনো রাস্তার পাশের পানিতে পড়ে আছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews