1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে
oplus_2
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বৈষম্য দূরীকরণে  বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরীজাতীয়করণের ৪ দফা দাবিতে   বাগেরহাটের  মোরেলগঞ্জে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরী জাতীয়করণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। কেন্ত্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ সাবিনা ইয়াসমীন, অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক আব্দুল গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও প্রধান শিক্ষক পিযুষ কুমার সাহা।
বক্তারা বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয়করণ, সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক অফিসের পদায়ন বাতিল, সেসিফ এর ১১৮৭ জনের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর ও জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews