1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে
90

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাটজেলা প্রতিনিধি // সারাদেশের নায় ব্যাপক উৎসাহের সাথে বাগেরহাটের মোরেলগঞ্জেও ব্যাপক উৎসাহের সাথে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির পরে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সুচনা করা হয়। ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ ও থানার ওসি মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপি জেলা সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে উপজেলা ও পৌর নেতাকর্মীরা। অপরদিকে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পার্ঘ অপর্ণ করেন।
এ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, পল্লীবিদুৎ সমিতি, সাবরেজিষ্টার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্কাউটস্ ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য প্রদান করেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচি পালন চলছে।

বেলা সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বেলা সাড়ে ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় উপজেলা প্রশাসনের তরফ থেকে।

সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার, থানার ওসি মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. সেফাইনুর আরেফিন, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি এসময় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিস, আনসার সদস্য, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা এসব অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

উপজেলা ও পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে। দলের পক্ষ হতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও বিজয় র‍্যালি করা হয়।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, মনিরুল হক ফরাজী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews