1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল হালিম, সম্পাদক রিয়াজ,সাংগঠনিক মাসুদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মোরেলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল হালিম, সম্পাদক রিয়াজ,সাংগঠনিক মাসুদ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৯ 0 বার সংবাদি দেখেছে
37
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // টানা ১৭ বছর পরে বাগেরহাটের মোরেলগঞ্জ হোগলাবুনিয়া  বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজুল হক রিয়াজ,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেনসাইদুর রহমান মাসুদ।
অনুষ্ঠিত কাউন্সিলের প্রথমার্ধের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির শহিদুল হক বাবুল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, নির্বাচন মনিটরিং টিমের সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, বেগম লুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, শিকদার ফরিদুল ইসলাম ।
আলোচনা শেষে বিকেল ৩টায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews