1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
“যদি হয় লাশ গোপন, ইন্টেরিমের হবে দাফন” - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

“যদি হয় লাশ গোপন, ইন্টেরিমের হবে দাফন”

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৭৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী জেলা প্রতিনিধি // মাইলস্টোন কলেজের মর্মান্তিক ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে পটুয়াখালীর শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

 

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পটুয়াখালীর শহীদ হৃদয় তরুয়া চত্তর থেকে  বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে মিছিলটি শেষ করেন। সেখানে প্রতীকী সড়ক অবরোধ করে তারা ক্ষোভ প্রকাশ করেন। “যদি হয় লাশ গোপন, ইন্টেরিমের হবে দাফন”, “শিক্ষার নামে হত্যাকাণ্ড আর না”— এমন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন, তারা শুধুই নাম নয়—প্রত্যেকেই কারও ভাই, কারও সন্তান। অথচ শিক্ষা উপদেষ্টা দায়িত্বহীনভাবে নিরবতা পালন করছেন, কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না বরং পুরো ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে।

 

তাদের অভিযোগ, ঘটনার সঠিক তদন্ত না করে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। কোনো স্বচ্ছতা নেই, নেই জবাবদিহির নিশ্চয়তা। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, তাদের একমাত্র দাবি—শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews