1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যারা চাঁদাবাজি করে ইফতার খাওয়ায়- তাদের ইফতার খাবেন না, রোজা মাকরু করবেন না। —- সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

যারা চাঁদাবাজি করে ইফতার খাওয়ায়- তাদের ইফতার খাবেন না, রোজা মাকরু করবেন না। —- সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৯ 0 বার সংবাদি দেখেছে
38

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
যারা চাঁদাবাজি করে ইফতার খাওয়ায়-তাদের ইফতার খাবেন না, রোজা মাকরু করবেন না। মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিলে একথা বলেন,বরিশাল- ৪ ( মেহেন্দিগঞ্জ -হিজলা) আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি আরো বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছেন যারা চাঁদাবাজিতে জড়িত তাদের স্থান বিএনপিতে নাই। বৃহস্পতিবার বাদ আসর স্থানীয় পাতারহাট আবদুল্লাহপুর থানা জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহীদুল্লাহ্,বরিশাল মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়দুল হক চান, যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদার, উপজেলা জামায়েতের সাবেক আমির আলহাজ্ব সাইফুর রহমান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সার্বিক সঞ্চালনায় দায়িত্বে ছিলেন, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন ও উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুছুর রহমান যুবায়ের।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় থানা জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা আবদুল মতিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews