1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুবদলের সমাবেশে এসে ইউপি সদস্যের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

যুবদলের সমাবেশে এসে ইউপি সদস্যের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে
ডেস্ক প্রতিবেদক // রাজধানীর নয়াপল্টনে যুবদলের যুব-সমাবেশে যোগ দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেলোয়ার হোসেন।

 

সোমবার হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত কারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ঢাকায় যুব-সমাবেশে অংশ নিতে আসা জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন (৩৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কমলাপুর রেল স্টেশনে বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই ইউনিয়নে যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে যুব-সমাবেশের আয়োজন করেছে যুবদল। সোমবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews