1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুবলীগ নেতা পেলেন ‘জুলাই যোদ্ধা’ অনুদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

যুবলীগ নেতা পেলেন ‘জুলাই যোদ্ধা’ অনুদান

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৪ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // খুলনায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত যুবলীগ নেতা মিনারুল ইসলাম ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক লাখ টাকার অনুদান পেয়েছেন এমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিকে এ ঘটনায় রোববার (১৮ মে) রাতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্রদের আন্দোলনে খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ান মিনারুল। শিক্ষার্থীদের ধাওয়ার মুখে তিন তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হন তিনি। কিন্তু গত ১৪ মে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘আহত জুলাই যোদ্ধা’ হিসেবে ‘সি ক্যাটাগরি’তে এক লাখ টাকার চেক গ্রহণ করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, মিনারুল তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। যদিও ২০২৩ সালের অক্টোবর মাসে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থানের কারণে তাকে বহিষ্কার করা হয়।খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী চেক বিতরণ করা হয়েছে। মিনারুল ইসলামের নামটিও মন্ত্রণালয় থেকে সুপারিশ করা। মূল বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews