1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ডান হাতের হাড় ভেঙে দেওয়ার অভিযোগে মো. নাজমুল হাসান সুজন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হাসান ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে স্ত্রী মোসা. তাহমিদা আক্তার জোহরাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন সুজন। এতে অপারগতা প্রকাশ করলে জোহরার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন তিনি। এতে জোহরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং তার ডান হাতের হাড় ভেঙে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) জোহরা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, যৌতুকের জন্য নির্যাতন ও মারধরের মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে এবং দ্রুতই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews