1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রমজানের তৃতীয় জুমায় জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রমজানের তৃতীয় জুমায় জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পবিত্র রমজান মাসের ১৮তম রোজা আজ। একইসঙ্গে রমজান মাসের তৃতীয় জুমা। তৃতীয় এই জুমার নামাজ পড়তে রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে।

জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসলিমরা আসতে থাকেন মসজিদে। আযানের পরপরই মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

তার আগে বেলা ১১টা থেকেই মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেখা যায়। তখনো আযান দিতে প্রায় ঘণ্টার মতো সময় বা‌কি। গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসলিমরা মসজিদে আসেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিজের সন্তান, নাতিদের নিয়ে আসতে দেখা যায়।

জুমার নামাজে আল্লাহর দরবারে নিজেকে সপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা।

নামাজ পড়তে আসা মুসল্লিদের সাথে কথা হলে তারা জানান, পবিত্র রমজান মাসের শুক্রবার অনেক ফজিলতময় দিন। বায়তুল মোকাররমে বড় জামাত হয়। একসঙ্গে অনেক মানুষ দোয়া করেন। যে কারণে আশপাশে অনেক বড় মসজিদ থাকলেও তারা এখানে এসেছেন।

এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews