1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: সিইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: সিইসি

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে
যশোর প্রতিনিধি // ভোট নিয়ে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করে যেতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। আজ শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে বহু দায়িত্ব পালন করেছি, অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। কিন্তু জীবনের শেষপ্রান্তে এসে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে-তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই।’ সিইসি আরও বলেন, ‘আমার লক্ষ্য নির্বাচন ও ভোট নিয়ে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতিকে একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা উপহার দেওয়া। তবে এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।’ এ সময় তিনি ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। সিইসি নাসির উদ্দীনের সঙ্গে যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews