1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে
44

রাঙ্গামাটির মানিকছড়িতে পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলি হয়েছে। এ ঘটনায় নির্মল চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (১৬ মার্চ) সকালে রাঙ্গামাটির মানিকছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

এই বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তবে এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দীন বলেন, মানিকছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। এতে ইউপিডিএফের একজন নিহত হয়েছেন বলে স্থানীয় ইউপি সদস্য আমাকে নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews