1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
40

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় ফের মিছিল করেছেন। রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আজ শুক্রবার মিছিল করেন তারা।

জানা যায়, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে।

এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।

এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews