1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে
47
নিজস্ব প্রতিবেদক // রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ দুপুর ৩টা পর্যন্ত এ ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ডিএমপির উত্তরা পূর্ব থানা ছয়জন, উত্তরা পশ্চিম থানা দুজন, গুলশান থানা ২৪ জন, খিলক্ষেত থানা চারজন, ক্যান্টনমেন্ট থানা তিনজনকে গ্রেপ্তার করেছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ছাড়া ধানমন্ডি থানা ছয়জন, নিউ মার্কেট থানা ছয়জন, শাহবাগ থানা তিনজন, হাতিরঝিল থানা একজন, পল্টন থানা ছয়জন, ডিবি ওয়ারী ২২ জন ও মতিঝিল থানা ৪০ জনকে গ্রেপ্তার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews