1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে পিটিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার তজুমদ্দিনে নোটিশ গোপন করে খেয়াঘাট ইজারা: রাজস্ব হারাচ্ছে সরকার। চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,একাধিক মামলা চলমান ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

রাজধানীতে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর সায়েদাবাদ এলাকায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সাঈদ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯) নামে দুই তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সকালে সায়েদাবাদ এলাকায় গণধর্ষণের শিকার হয় এক নারী। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয় এবং উৎসুক জনতা তিনজনকে পিটিয়ে আহত করে। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছিল, আরেকজনের খোঁজ জানা যায়নি। বর্তমানে ভুক্তভোগী ওই নারী সেনাবাহিনীর হেফাজতে আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত দুই জনের মধ্যে একজন কবির হোসেনের ছেলে সাঈদ আরাফাত শরীফ। আরেকজন যাত্রাবাড়ী থানার ধনপুরের বউবাজার এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সাইদুল ইসলাম ইয়াসিন। সে কুতুবখালী মাহমুদুল হাসান মাদরাসার মেশকাত শরীফের ছাত্র ছিল। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews