1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৯ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বিএম কলেজ ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এতে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্ধ হয়ে গেলে ঢাকা-বরিশাল রুটসহ নগরীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আন্দোলনকারীদের বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নগরীর নতুনবাজার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা সংগীত পরিবেশন, সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন।

আন্দোলনরত সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, আমরা কোটা সংস্কার চেয়েছি। সরকার আমাদের রাজাকার বলে সম্বোধন করেছে। গতকাল ঢাবি, জাবিতে ছাত্রলীগের যে ন্যক্কারজনক হামলা দেখেছি তা এর আগে জাতি দেখেনি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরান বলেন, দাবি আদায়ের আন্দোলনে গেলে এভাবে নির্যাতনের শিকার হতে হবে তা কল্পনায়ও ছিল না। সরকার নির্দেশ দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা কোটা সংস্কার চাই। হামলার বিচার চাই।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আন্দোলনকারীদের ওপর বিভিন্ন স্থানে বর্বর হামলা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই। সরকারের কাছে অধিকার চাইতে গিয়েছিলাম। কিন্তু আমরা যা পেয়েছি তা সাধারণ শিক্ষার্থীরা আশা করেনি। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে হামলা করে বিষয়টি ভিন্নখাতে নিতে চাইছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews