1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজনীতিকে কলুষিত করবেন না: মোমিন মেহেদী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

রাজনীতিকে কলুষিত করবেন না: মোমিন মেহেদী

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে
43
নিবন্ধিত ৪৪ ও অনিবন্ধিত ৮০ টি রাজনৈতিক প্লাটফর্মের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাঁধের উপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন যারা দেখছেন তারা রাজনীতিকে কলুষিত করবেন না। এতে করে রাজনীতির উপর সাধারণ মানুষের বিশ^াস ভঙ্গ হবে। নতুনধারার ১২২ তম প্রশিক্ষণ কাউন্সিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। ১৬ আগস্ট ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির  চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এসময় মোমিন মেহেদী বলেন, রাজনীতির নামে মানুষকে কষ্টে রাখা কোনো নীতিবান রাজনৈতিক প্লাটফর্মের কাজ নয়। আমরা চাই দেশের মানুষের কথা ভেবে ৫২ হাজার কোটি টাকা পাচারকারী সালমান এফ রহমানের যাবজ্জীবন শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণহত্যা ও অর্থপাচারকারীদের বিচারের জন্য ‘বিশেষ ট্রাইবুনাল’ গঠন করে সজীব ওয়াজেদ জয়ের মত বড় বড় রাঘব- বোয়ালদের দ্রুত বিচারের কার্যক্রম শুরু করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews