1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৯২ 0 বার সংবাদি দেখেছে
রাজশাহীর মোহনপুরে ভটভটি-অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগমারার মাড়িয়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর (৪৫) ও আবুল হোসেন (৫৫)। এতে আহতরা হলেন- মজিবর রহমান, তৈয়ব, আনসারুজ্জামান ও চঞ্চল।

আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান (৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মামুন (৩৫)।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

একই থানার ওসি হরিদাস মন্ডল বলেন, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews