
স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন বড়ইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আদাখোলা গ্রামে জমি জমা বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৩ এপ্রিল ) বিকেল আনুমানিক ৫ টার সময় নিজ বসত ঘরের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত মুক্তা বেগম (৩০) হলেন আদাখোলা গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের স্ত্রী। আহত মুক্তা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত মুক্তা জানান প্রবাসী শহিদুল ইসলামের লাগানো গাছ জোরপূর্বক মোঃ কবির বাহিনী জোরপূর্বক ওই গাছ কাটতে গেলে শহিদুলের স্ত্রী মুক্তা বাধা প্রদান করেন এতে উভয়ের ভিতর বাক বিতণ্ডা হলে মুক্তা ঘরে চলে যায়। এরপর ক্ষিপ্ত হয়ে মোঃ রাব্বানী হাওলাদার, মোঃ কবির হাওলাদার, কবিরের মেয়ে জামাই সিফাত ও কবিরের স্ত্রী ফিরোজা বেগম হত্যার উদ্দেশ্যে মুক্তার ঘরে ঢুকে হাতুড়ি ও লাঠি সোটা দিয়ে এলো পাথাডি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ঘরে থাকা ঘর নির্মাণের ৫০ হাজার টাকা নগদ ক্যাশ ও পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায় ও এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় গেলে প্রাণ নাসের হুমকি প্রদান কর বলে অভিযোগ পাওয়ার গেছে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।