1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রামগঞ্জে কৃষকের ফল গাছ ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

রামগঞ্জে কৃষকের ফল গাছ ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি // ২৭ মে শনিবার গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেখপুরা নোয়া বাড়ির কৃষক জাকির হোসেনের আবাদি জমিতে এঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষকের নানান জাতের ফল ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন একই বাড়ির আবুল বাশার ও তার ভাই আবুল খায়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে পশ্চিম শেখপুরা নোয়া বাড়ির কৃষক জাকির হোসেনের সাথে একই বাড়ির আবুল বাশার ও তার ভাই আবুল খায়েরের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শনিবার গভীর রাতে আবুল বাশার, আবুল খায়ের ও তার ছেলে শাকিল লোকজন নিয়ে এসে জাকিরের ফলগাছ ও সবজির বাগান কেটে ফেলে। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছে কৃষক জাকির হোসেন।
গত কয়েক বছর ধরে এ জমিতে নিয়মিত চাষাবাদ করে উল্লেখ করে ভুক্তভোগী কৃষক জাকির হোসেন বলেন, তাদের (আবুল খায়ের গংদের) জমি খালি পড়ে আছে। তারা আমার জমি জোরপূর্বক দখলে নিতে রাতের আঁধারে আমার ফলগাছ ও সবজির বাগান কেটে ফেলে। জমির মালিক হিসাবে নিজের দাদার নামে বৈধ কাগজপত্র রয়েছে উল্লেখ করে কৃষক জাকির আরো বলেন, আবুল খায়েররা জমির মালিকানার বৈধ দলিল দেখাতে পারবেনা।
অভিযুক্তদের মধ্যে আবুল খায়ের বলেন, আমরা জমির মালিক তাই আমরা গাছ ও সবজির বাগান কেটেছি। আমাদের জমি খালি পড়ে থাকবে। আমাদের জমিতে কাউকে চাষাবাদ করতে দিবনা। সে (জাকির) জমি নিতে হলে আদালতের মাধ্যমে নিতে হবে।
স্থানীয় ইউপি সদস্য নূর হোসেন বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলছে। আমরা স্থানীয়ভাবে কয়েকবার বসেছি। বৈঠকে আবুল খায়ের গং রা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। জমির প্রকৃত মালিক জাকির। কিন্তু তা মানছে না আবুল খায়ের গং রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews