1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ইয়ামাল অরলান। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা এ তথ্য জানান।

অসীম কুমার সাহা বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই হাজার ১২১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি ইয়ামাল অরলাম। জাহাজটি আজ মঙ্গলবার দুপুর ১টায় মোংলা বন্দরের আট নম্বর জেটিতে ভেড়ে।’

অসীম আরও জানান, জাহাজে থাকা ৬৬৮ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হবে বিকেল থেকেই। এসব পণ্যের অধিকাংশই সড়কপথে এবং বাকি অংশ নদী পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।’

গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি স্যাপোডিলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews