1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রেললাইনে আড্ডা দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

রেললাইনে আড্ডা দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মাদারীপুরের শিবচরে রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. ইব্রাহিম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পাঁচ্চর এলাকার লাইফকেয়ার হাসপাতালসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি গ্রামের মো. হিরু খানের ছেলে। সে মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর (আরএম) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর বন্ধু রাজু ও জুনায়েদকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বেইলি ব্রিজ এলাকায় খিঁচুড়ি খেতে যায় ইব্রাহিম। খিঁচুড়ি খাওয়া শেষে বাড়ি ফেরার পথে শিকদারকান্দি এলাকায় রেললাইনে উঠে আড্ডা দেয় তিন বন্ধু। রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু রেললাইন পার হয়ে একপাশে চলে যায়। ইব্রাহিম পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু রাজু বলে, আমরা রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এমন সময় ট্রেন আসে। আমরা এক পাশ থেকে অন্যপাশে চলে আসি। ইব্রাহিম রেললাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পাথরের ওপর পড়ে যায় সে। শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ছেলেটি মারা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews