1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রোহিঙ্গা ক্যাম্পে দেড় ঘণ্টার আগুনে পুড়ল ৩৫ বসতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে দেড় ঘণ্টার আগুনে পুড়ল ৩৫ বসতি

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ 0 বার সংবাদি দেখেছে
103

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই-৫ এলাকায় আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

তিনি জানান, ভোর ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও স্যাটেলাইট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চারটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ৩৫টি বসতি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, চলতি বছরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অন্তত চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচ শতাধিক বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews