1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লক্ষ্মীপুরে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

লক্ষ্মীপুরে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক রুহুল আমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় ৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ও মো. মাসুম সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ভুলু মিয়া একই গ্রামের হাবিব উল্যার ছেলে। খালসাপ্রাপ্তরা হলেন- নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইউসুফ, জান্নাত আরা ও হোসনেয়ারা বেগম।

এজাহার সূত্র জানায়, আসামিদের সঙ্গে ভিকটিম রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ নিয়ে ২০১৬ সালের ১ মার্চ দুপুরে নামাজের জন্য বের হলে রুহুল আমিনকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে আসামিরা। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তাকে বাঁচাতে গেলে ছেলে সুমন মিয়াকেও মারধর করা হয়। পরে আহত অবস্থায় রুহুল আমিনকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। একইদিন সুমন বাদী হয়ে বাবাকে হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁশুলী অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কৃষক রুহুল আমিন হত্যায় ৩ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দিয়েছে আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews