1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে আটক করে স্থানীয় থানা পুলিশ।

তাকে ঢাকায় আনতে কোতোয়ালি থানা পুলিশ কিশোরগঞ্জ যাচ্ছে। আটক যুবকের নাম যুবায়ের ইলাহি (২২)। তিনি কিশোরগঞ্জ সদরের গাইটাল গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান। তিনি বলেন, ঘটনার পর পর ছেলেটি তার দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যান।

পরে কিশোরগঞ্জের পুলিশ তাকে আটক করেছে। ঢাকা থেকে আমাদের পুলিশ অলরেডি কিশোরগঞ্জে রওনা দিয়েছে। তারা কাছাকাছি আছে। আমাদের হেফাজতে তাকে ঢাকায় নিয়ে আসা হবে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়েন ওই যুবক। প্রলাপ বকার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন তিনি এবং শিক্ষার্থীদের ধাওয়াও করেন।

কলেজের লেকচার গ্যালারিতে সাইকিয়াট্রির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। শ্রেণিকক্ষ থেকে দ্রুত বের হয়ে যান তারা। তবে কিছুক্ষণের মধ্যে ওই যুবককে শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে যান দায়িত্বে থাকা স্টাফরা।

তখন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া ওই যুবক মানসিক রোগী বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কারণ যুবক লাঠি হাতে ‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?’–গানটি সজোরে গাইছিলেন। এক সাধারণ বিবৃতিতে এ কথা জানায় মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews