1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

লালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে
Oplus_4
21
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে বিএনপির মত বিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজারে ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার।
দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ ও ছাত্র নেতা আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুর রহমান হলুদ, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি মেহেদি হাসান, ঈশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, লালপুর উপজেলা ছাত্রদলের যুব আহ্বায়ক আবু সাহেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লালপুর থানা যুব দলের সাবেক সহ সভাপতি মশিউর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মান্নাফ আলী, মাসুদ রানা, শামসের আলী, মামুন আলী, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, বিএনপি কর্মী গোলাম কিবরিয়া   প্রমুখ। কর্মী সমাবেশ শেষে অতিথিরা ফিতা কেটে ৪নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করেন।
কর্মী সমাবেশের সার্বিক পরিচালনায় ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাসির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews