লালপুর(নাটোর)প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নাটোরের লালপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ডিসেম্বর) দিবসের প্রথম প্রহর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা মাঠে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবির হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের সহ মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মান স্মারক ও পুরস্কার বিতরণ করেন।