1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালপুরে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে রাস্তার পাশ থেকে লাবলু হোসেন (৪৫) নামে এক ব্যক্তির
লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের
আড়বাব পূর্ব পাড়া গ্রামের বজলুর রহমানের বাড়ির নিকটে রাস্তা পাশ
থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত লাবলু পাশ্ববর্তী রাজশাহীর বাঘা
উপজেলার দিঘা গ্রামের হযরত আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন,
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাবলু
নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদঘাটন পুলিশের
চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েঝে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে
দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews