
এস এম আলতাফ হোসাইন, লালমনিরহাট জেলা প্রতিবিধি // লালমনিরহাটের হাতীবান্ধায় জমিতে মাটি খননের কাজ করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার আবাদী জমি হতে এ মর্টার শেলটি উদ্ধার করা । ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার আবুল হোসেনের মালিকানাধীন আবাদী জমিতে ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি খনন করতে গেলে মাটির প্রায় ২ ফিট নিচে চাপা থাকা অবিস্ফোরিত ও মরিচা ধরা অবস্থায় একটি লোহার তৈরি মর্টার শেল পাওয়া যায়। যার দৈর্ঘ ১৪ ইঞ্চি, পুরুত্ব ১০ ইঞ্চি ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। ওজন ৩.৫ কেজি। এটির গায়ে এমকে ১৭ লেখা রয়েছে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতীবান্ধা থানার-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এ মর্টার শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী বলেন উদ্ধার করা মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হবে। আদালত যেভাবে নির্দেশনা দেবে, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’