1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটে সর্বত্র ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন, ডিজিজ দুশ্চিন্তায় খামারি ও কৃষক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

লালমনিরহাটে সর্বত্র  ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন, ডিজিজ দুশ্চিন্তায় খামারি ও কৃষক

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট থেকে // লালমনিরহাট জেলার সর্বত্র  ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরু-মহিষের লাম্পি স্কিন ডিজিজ। জেলার প্রায় প্রতিটি  উপজেলার প্রতিটি গ্রামে এ রোগে আক্রান্ত হয়েছে শত শত গরু মহিষ। চিকিৎসা করেও কোন লাভ হচ্ছে না। প্রতিদিন মারা যাচ্ছে গরু। গত দেড় মাসে এ রোগে আক্রান্ত হয়ে জেলায় প্রায় দেড়শডাধিক গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে দুঃশ্চিতায় পড়েছেন কৃষক ও গরুর খামারিরা।
তবে হাতীবান্ধা উপজেলার প্রাণি সম্পদ দপ্তর বলছেন, বিশেষ টিম গঠন করে ছুটির দিন সহ প্রতিদিনই এ রোগে আক্রান্ত গরুকে চিকিৎসা দেয়া সহ রোগ প্রতিরোধে কাজ করছেন তারা। লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে জানা যায়, গত মাসের শুরু থেকে জেলার সদর উপজেলা সহ প্রতিটি উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে। বর্তমানে তা চরম আকার ধারণ করেছে। জেলার প্রায় প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে এ রোগ। আক্রান্ত হয়েছে শত শত গরু। আক্রান্ত গরুকে চিকিৎসা দিয়েও তেমন ফল ফাওয়া যাচ্ছে না। আক্রান্ত হওয়ার ৭ থেকে ৮ দিনের মধ্যেই মারা যাচ্ছে গরু। বড় গরুর থেকে ছোট আকারের গরু বেশি আকান্ত্র হচ্ছে এবং মারা যাচ্ছে।
জেলার বিভিন্ন গ্রামের গরুর খামারি, কৃষক ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে পাটগ্রাম উপজেলার বাউড়া সরকারের হাট গ্রামের জগদীশ চন্দ নাথ রায়ের শাহিওয়াল জাতের একটি বকনা গাভী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই দিনে হাতীবান্ধা উপজেলার শিংগীমারী গ্রামের  নবিয়ার রহমানের দুইটি আড়িয়া গরুও একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ঐ এলাকার কৃষক শফিকুল জানান, গত দু’দিনে তার এলাকার মকলেসুরের একটি আড়িয়া ও রশিদের একটি আড়িয়া গরু মারা গেছে।
কালীগঞ্জ উপজেলার শলমারী গ্রামের মজিবর জানান, তার দুটি গরু এ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে একটি মারা গেছে। অপরটির চিকিৎসা চলছে। আক্রান্ত গরুর শরীর গুটি গুটি হয়ে ফুলে যাচ্ছে। গরু কিছু খাচ্ছে না। এতে দুর্বল হয়ে মারা যাচ্ছে। একই এলাকার শ্রী চন্দ্র রায় জানান, তাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে গরুর এ রোগ দেখা দিয়েছে। চিকিৎসা করেও তেমন ফল পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে ৬/৭টি গরু মারা গেছে। দলগ্রাম এলাকার বিষ্ণুপদ রায় জানান, তার দুটি গরু এ রােগ অক্রান্ত হয়। এর মধ্যে একটি মারা গেছে। অপরটির চিকিৎসা চলছে। কেতকীবাড়ী এলাকার খামারি রিপন জানান, তার খামারে বেশ কয়েকটি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলছে। তবে তেমন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়াও উপলোর বিভিন্ন খামারে ও বাসা বাড়িতে গরুর এ রোগ দেখা দিয়েছে এবং অনেকের গরু মারা যাচ্ছে। সদর উপজেলার মহেন্দ্র নগর গ্রামের হাফেজুর জানান,। মহেন্দ্র নগর সহ আশ পাশের কয়েকটি গ্রামে শত শত গরু এ রোগে আক্রান্ত হয়েছে। সঠিক চিকিৎসার অভাবে গরু গুলোকে বাঁচানো যাচ্ছে না। এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করায় কৃষক ও খামারিরা চরম হতাশায় পড়েছে। ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেকেই। তারা বলছেন, এ রোগ প্রতিরোধে উচ্চ পর্যায়ের মেডিকেল টিম গঠন করে দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলার প্রায় সব গরু মরে সাফ হয়ে যাবে। অনেককেই পথে বসতে হবে। এদিকে এ রোগে আক্রান্ত গরুর চিকিৎসা নিতে জেলা উপজেলার প্রাণি সম্পদ দপ্তরে প্রতিদিনই ভীড় করছেন গরু মালিকরা। আক্রান্ত গরুর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা এ দপ্তরের চিকিৎসকও লোকজন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা মোঃ সাইদুর রহমান জানান, এ উপজেলায় প্রায় ২ লাখ গরু মহিষ রয়েছে। খামার রয়েছে ৭৫টি, বর্তমানে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিনই তাদের দপ্তরে প্রায় অর্ধশত লোক চিকিৎসার জন্য আক্রান্ত গরু তাদের কাছে নিয়ে আসছেন। তাদের পক্ষ থেকে ভ্যাটেইনারি টিম গঠন করে সরকারি ছুটির দিনেও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এ রোগের এখনো ভ্যাকসিন আবিস্কার হয়নি। তাই যে সমস্ত এলাকায় এ রোগ ছড়ায়নি সেখানে গরুকে গুড ফক্স ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু মশা ও মাছির মাধ্যমে এ রোগ বেশি ছড়ায় এজন্য আক্রান্ত গরুকে মশারীর মধ্যে রাখার জন্য গরু মালিকদের পরামর্শ দেয়া হচ্ছে। তাছাড়া এ রোগ বিষয়ে সচেতন করতে মাঠ পর্যায়ে রোগের লক্ষন, করনীয় ও বিস্তার ঠেকাতে তাদের পক্ষ থেকে প্রচার পত্র বিতরণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews