1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাট এর সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে চাকুরী থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

লালমনিরহাট এর সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে চাকুরী থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে
15
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট // লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে এবার চাকরি থেকে স্থায়ীভাবে  বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেওয়া হলো।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে অসদাচরণ করায় তাঁকে এ গুরুদণ্ড দেওয়া হয়। একই কারণে এর আগে তাঁকে প্রথমে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছিল ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করাও হয়েছিল।
জানা গেছে এই তাপসী তাবাসসুম ছাত্র জীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews