1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

লালমোহনে তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৩ 0 বার সংবাদি দেখেছে
36

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন // ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় এক বৃদ্ধ কৃষক চরে গেলে ওই যুবককে দেখেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে করে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একজন ব্যবসায়ী। তার নাম শাহিন (৩০)। লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফু শ্বাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। আনন্দ বাজারে সে প্রতিদিনের মতো দোকানে আসে। ওইদিন কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শাহিনের আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্বীয় স্বজনের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাকে হা-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনা হযেছে শুনে তারা হাসপাতালে আসেন। শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান। ‘ লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews