1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে বাসের ধাক্কায় রিকশার ২ যাত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালমোহনে বাসের ধাক্কায় রিকশার ২ যাত্রী নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় বাসের ধাক্কায় রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালমোহন পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার (৫৫) ও হাসনাইন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ভুট্টর ছেলে হাসনাইন (৬)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি বাস ভোলার দিকে আসছিল।

পথে লালমোহনের লাঙ্গলখালী এলে পথচারীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশার ওই দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় নাগর নামে আহত একজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিকশাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews