1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে ১৩ বছরের শিশুকে ধর্ষণের মামলা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালমোহনে ১৩ বছরের শিশুকে ধর্ষণের মামলা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। 

ভোলার লালমোহনে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সালমানকে (২০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তার সালমান ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্চপিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গত ২২ আগস্ট ২০২৬ লালমোহন থানায় মামলা নম্বর-২৪ দায়ের করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়। এতে মো. সালমানকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয়।

মামলার পর আসামির অবস্থান শনাক্তে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৭, চট্টগ্রামের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সালমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৮, বরিশাল জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews