1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

লিবিয়া থেকে আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

 

ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
 
 
অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটযোগে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews