1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লোক ভাড়া করে জনসমাগম করছে বিএনপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

লোক ভাড়া করে জনসমাগম করছে বিএনপি

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৭২ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা প্রতিনিধি // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে।

শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। সকাল থেকেই কুমিল্লা টাউন হল মাঠে মিছিল স্লোগান আর করতালি দিয়ে মহানগরীর ২৭টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হন ত্রিবার্ষিক সম্মেলনে। বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, ফখরুল সাহেব আমার প্রতি গোস্বা করেছেন। কারণ আমি বলেছি, দুবাই থেকে রাশি রাশি অর্থ আসছে। সে অর্থ এখন আকাশে উড়ে, বাতাসে উড়ে, রংপুরে উড়ে, ঢাকার বাতাসে উড়ে, এখন সে টাকা উড়ে বরিশালে গেছে।

বরিশালে চারদিন ধরে সমাবেশ করছেন। রংপুরে দেখিছি বিছানা বালিশ নিয়ে শুয়ে পড়েছেন।

বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না।

বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আগুন-সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। এটা তো শেখ হাসিনা স্বীকার করছেন। আমরাও স্বীকার করি। এ সংকট মোকাবেলায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews