1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯৩ 0 বার সংবাদি দেখেছে
42

নিজস্ব প্রতিবেদক // লোডশেডিংয়ের সিডিউল ২৪ ঘণ্টা আগে কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ বা রুল জারি করেছে হাইকোর্ট।

একই সঙ্গে গ্রাম ও শহরে কেন সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে না, সে ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ ৪ সপ্তাহের জন্য এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

জনস্বার্থে মুরাদ ভূঁইয়া নামের এক ব্যক্তির করা রিট আবেদনের প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়। এতে বিবাদী করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে।

রিটকারী আদালতকে বলেন, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়। এর ফলে এসব এলাকায় থাকা পোল্ট্রি খামারসহ নানা উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ফেব্রুয়ারি মাসে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে কোনো বৈষম্য রাখবো না।

এজন্য দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে বলে জানান তিনি। এছাড়া সেচ উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews