1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান ১০০ বছরের মধ্যে বাসযোগ্যতা হারাতে পারে বরিশাল বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি: জাঙ্গালিয়ায় ৩২০ পরিবারকে মাংস উপহার দিলেন সোহাগ সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার দখল ও দূষণে মৃতপ্রায় বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডের খালগুলো মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​

লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে
মোঃ ইয়াহিয়া শাকুর,পটুয়াখালী জেলা প্রতিনিধি // পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ শিউলি আক্তারের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ ইউসুফ আলী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ রফিকুল ইসলাম – ক্ষুদ্র ঋণদান ও সমবায় বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, মোঃ কবির সিকদার – মানবাধিকার বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, মোঃ সরোয়ার হোসেন সানু সিকদার – দপ্তর সম্পাদক, পৌর বিএনপি, মোঃ মহাসিন রেজা ইমরুল – সহ-সভাপতি, জেলা যুবদল, মোঃ গোলাম রব্বানী – সহ-সভাপতি, জেলা যুবদল, মোঃ আরিফ তালুকদার – যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল, অ্যাডভোকেট মোঃ শাকিল আহমেদ – যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল, মোঃ নিয়াজ মোর্শেদ শুভ – যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল, মোঃ আরিফুর রহমান রানা – আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ কামাল হোসেন মৃধা – সভাপতি, লোহালিয়া ইউনিয়ন বিএনপি, আব্দুস সালাম সিকদার – সাধারণ সম্পাদক, লোহালিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ কামাল হোসেন খান – নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতিতে তাদের কার্যকর ভূমিকা কামনা করেন।

নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন খান তার বক্তব্যে বলেন,
“আমি নিজে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে বর্তমানে দলে আমার কোনো পদ-পদবি নেই। আমি চাই, বিদ্যালয়টি রাজনীতি মুক্ত থাকুক এবং একটি নির্ভেজাল শিক্ষার পরিবেশ গড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান শুধুই শিক্ষার জায়গা, এখানে রাজনীতির কোনো স্থান নেই।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews