1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ, যান চলাচল বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ, যান চলাচল বন্ধ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে
30

নিজস্ব প্রতিবেদক // শাহবাগ মোড়ে বেতন বাড়ানোর দাবিতে অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বিসিপিএস’র অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর থেকে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। তাদের দাবি ৯ম গ্রেড বা মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করতে সময় বেধে দেন চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়ায় সারাদেশে আবারও কর্মবিরতিতে নেমেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

এর আগে সকাল ১০টা থেকে ঢাকার বিএসএমএমইউয়ের বটতলায় অবস্থান নিয়ে স্লোগান দেন প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (ডিএমজেএস) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, কোনও বিশ্বাসযোগ্য সোর্স থেকে আশ্বাস না পেলে তারা সেখান থেকে যাবেন না। দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, সরকার যদি আমাদের সঙ্গে বসতে চায় তাহলে সেই দরজা খোলা। আর যদি বসতে না চায় তাহলে সমাধান হবে রাস্তায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নিয়েছেন। আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি। চিকিৎসদের এই অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews