1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষার্থী কতৃক উপাচার্য দপ্তরে প্রতিবাদস্বরূপ মূলা প্রেরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিক্ষার্থী কতৃক উপাচার্য দপ্তরে প্রতিবাদস্বরূপ মূলা প্রেরণ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে
43

ববি প্রতিনিধি // বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামো সংকট, আবাসন সংকট, খেলার মাঠ সংস্কারসহ নানা সমস্যার দ্রুত সমাধানের দাবিতে প্রশাসনের কাছে ‘মুলা’ পাঠিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এ প্রতীকী সবজি তুলে দেন সংগঠনটির নেতারা। নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একের পর এক সংকট নিয়ে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে প্রশাসন। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই ‘মুলা ঝোলানো’ আশ্বাসের প্রতিবাদে মুলা ফেরত দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা সংকট দীর্ঘদিনের। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাসই পাচ্ছি। সেই আশ্বাস এখন ‘মুলা’তে পরিণত হয়েছে। এই মুলা নিতে নিতে আমরা ক্লান্ত। তাই আজ সেই মুলাই প্রতীকীভাবে প্রশাসনকে ফিরিয়ে দিলাম। আশা করি এতে তাদের টনক নড়বে। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট, শিক্ষকদের পদোন্নতি ও বেতন জটিলতা, রাস্তাঘাটের বেহাল দশা তার কোনোটির সমাধান নেই। একটি মাত্র খেলার মাঠটি ছয় মাস ধরে সংস্কারের নামে পড়ে আছে। এসব বিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা দ্রুত সমাধান চাই। উপাচার্যের একান্ত সচিব ড. এ এফ এম রহমান উদ্দিনের কাছে মুলা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। নেতাকর্মীদের দাবি, অবকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা অনশনেও বসেছিলেন। সেই সময় উপাচার্যসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা উন্নয়নের আশ্বাস দেন। আশ্বাসের ভিত্তিতে অনশন উঠে গেলেও এক মাস পার হতে চললেও বাস্তব কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তারা অভিযোগ করেন, চলতি বছর একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ শুরু হলেও প্রয়োজনীয় ল্যাব রুমের ব্যবস্থা করতে প্রশাসন দুই মাসেও কোনো পদক্ষেপ নিতে পারেনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি সংস্কারের কাজ ছয় মাসেও শেষ করতে পারেনি। এ ছাড়া ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও এখনো নীতিমালা ইউজিসিতে পাঠানো হয়নি বলে জানান তারা। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় বাকসুর নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়েও তারা অনিশ্চয়তা প্রকাশ করেন। নেতাকর্মীদের ভাষ্য, সবখানেই শুধু আশ্বাস। প্রশাসন আমাদের সামনে মুলা ঝুলিয়ে রাখছে। তাই প্রতিবাদের অংশ হিসেবে সেই ‘মুলা’ই ভিসি দপ্তরে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews