1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে নতুন কর্মসূচি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬৮ 0 বার সংবাদি দেখেছে
23
অনলাইন ডেস্ক // জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করবেন তারা।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম, শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।’

ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানান কাজী মোখলেছুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews