
নীলফামারী প্রতিনিধি // আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নীলফামারী ২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের ইটাখোলা ইউনিয়নে উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব ও মজলুম জননেতা নীলফামারী ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এইচ এম সাইফুল্লাহ রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন যে অনেক সময় অনেক বার, অনেক নিতাই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনটাই তারা পালন করে নাই। আমি কোন প্রতিশ্রুতি দিতে চাই না আমি কাজ করে দেখাতে চাই, এবং আপনাদের সকলের মূল্যবান ভোটে যদি আমি জয়লাভ করতে পারি নীলফামারী জেলাকে একটি স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলবো এবং শিল্পনগরী, ও শিক্ষানগরী, এই জেলাকে গড়ে তোলার চেষ্টা করব। যাতে করে পুরো দেশ এক নামেই চেনে নীলফামারী জেলাকে তিনি আরো বলেন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী বিএনপির পক্ষ থেকে হট লাইন নাম্বার খোলানো হয়েছে যেটাতে আপনারা ফোন দিলে যে কোন সেবা আপনাদের বাড়িতে, বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাই মা-বোনেরা, ও আমার এখানে অনুষ্ঠানে থাকা ভাই-বোনদের কাছে একটাই দাবি এবারে বিভিন্ন অজুহাতের কথা না শুনে ধানের শীষেই মূল্যবান ভোটটি দান করেন। এবং আরো বিভিন্ন প্রতিশ্রুতিবদ্ধ হন জেলার এই প্রবীণ নেতা এইচ এম সাইফুল্লাহ রুবেল ইটাখোলা ইউনিয়ন নীলফামারী সদর নীলফামারী।