1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ পরিবারের প্লট বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজউকের! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

শেখ পরিবারের প্লট বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজউকের!

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২৩ 0 বার সংবাদি দেখেছে
58

পূর্বাচলে প্লট দখলের মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে বরাদ্দ বাতিল করতে পারছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কারও নামে সম্পত্তি দলিল হলে আদালতই বাতিল করতে পারবেন। এদিকে প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজউক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে দুদক।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউক থেকে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত মার্চে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আসামির তালিকায় রয়েছেন রাজউকের ২০ কর্মকর্তাও। তাদের ধরতে তৎপরতা শুরু করেছে দুদক।
 
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. শাহজাহান সাজু বলেন, অপরাধের সহযোগী হিসেবে রাজউক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা উচিত।
 
 
অনৈতিকভাবে প্লট গ্রহণের প্রমাণ মিললেও শেখ পরিবারের বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই জানিয়ে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন, ‘একবার যদি দলিল হয়ে যায়, তাহলে সেটা শুধু আদালত বাতিল করতে পারবেন। রাজউক চাইলেই বাতিল করে দিতে পারে না। তবে বাতিল প্রক্রিয়াটা আমরাই করব।’
 
শেখ পরিবারের বিষয়টি ছাড়াও পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজউক চেয়ারম্যান। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews