1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা হিজলার চরে সেনা অভিযান: ইউপি সদস্যসহ গ্রেফতার ৫, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার! মেহেন্দিগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ! তারেক রহমানকে নিয়ে কটূক্তি, পার্বতীপুরে এক ব্যক্তি গ্রেপ্তার সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে
23

নিজস্ব প্রতিবেদক // বুধবার রাত থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা শুরু হয়। এরপর থেকেই সেখান থেকে যে যা পারছেন সঙ্গে করে নিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, কেউ লোহা-রড, কেউ টিন, কেউ আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন।

 

jagonews24

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রড-লোহার মতো নির্মাণসামগ্রী রাত থেকেই মানুষ নিয়ে যাচ্ছে। যারা নিচ্ছেন তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। কেউ আবার পথশিশু। সকাল থেকে মানুষ আরও বেশি নিচ্ছে। অনেকে ভবনের ভেতরে পড়ে থাকা বইসহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে।

 

রাজধানীর মোহাম্মদপুরের এক বাসিন্দা বলেন, এগুলো রেখে কী লাভ? নিয়ে যাওয়াই ভালো।

সরেজমিনে আরও দেখা গেছে, কিছু পুড়িয়ে ফেলা বই রয়েছে বাড়িটির অবশিষ্ট অংশের বিভিন্ন ফ্লোরে।

jagonews24

শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে গভীর রাতে শুরু হয় ক্রেন, বুলডোজার এবং এক্সাভেটর দিয়ে ভাঙার কাজ।

No description available.

বিজ্ঞাপন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews