1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে
55
আদালত প্রতিবেদক // কোটা আন্দোলনের সময়ফুটপাতে কাপড় বিক্রেতা মো. শাহাবুল ইসলাম ওরফে শাওন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী অ্যাডভোকেট হান্নান ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেল বাদীর জবানবন্দি রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, হাছান মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার, বেনজির আহমেদসহ প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ভিকটিম মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে সাভার আশুলিয়ায় বাইপাইলের তিন রাস্তার মোড়ে জামগড়া রোডের পাকা রাস্তায় ওপরে গুলিতে নিহত হন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ৩৯টি মামলা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews