1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // আগামী সপ্তাহে ভারতের দিল্লিতে জি২০ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা আসবেন। তবে জি২০ সম্মেলন শুরুর দুদিন আগেই দেশটিতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হিন্দুস্তান টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ সম্মেলনের ফাঁকে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি।

বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার এবং পরবর্তী সময় রোববার মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।

হিন্দুস্তান টাইমস বলছে, মোদি তার ঘনিষ্ঠ দুই বন্ধুর জন্য ডিনার এবং মধ্যাহ্নভোজের আয়োজন করতে আগ্রহী। তবে বাইডেনের আগমন সময়সূচি ও মাখোঁর ঢাকা ত্যাগের ওপর অনেক কিছু নির্ভর করছে।

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও পরিকল্পনা করেছেন মোদি। দুই এ রাষ্ট্রপ্রধানের মধ্যে যথাযথভাবে গত কয়েক মাস ধরে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। তবে শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ নিয়ে  বিস্তারিত কিছু বলা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews