1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রোববার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রোববার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে
52

নিজস্ব প্রতিবেদক // জাতীয় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল রোববার জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। অভিযোগ দাখিলের এ কার্যক্রমে আরও দুজন রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগ দাখিলের জন্য প্রতিবেদন জমা দেয়, যেখানে জুলাই-আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতার নাম হিসেবে স্বৈরশাসক শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি মামলা দায়েরের পর ট্রাইব্যুনাল ২০ এপ্রিলের মধ্যে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। ১৭ জুন পর্যন্ত ছয়টি মামলার প্রতিবেদন দাখিলের কাজ শেষ হবে বলে জানানো হয়।

গত বছর ১৭ ডিসেম্বর, ওই গণহত্যার মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় গুলিবিদ্ধ ও হত্যার পরিকল্পনাকারী হিসেবে স্বৈরশাসক শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে বিচার চলছে। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়। ৫ আগস্ট ঐ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews